ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ইমাদ আল-দীন তরফদার অমিয়'র শুভ জন্মদিন

৩ সেপ্টেম্বর ইমাদ আল-দীন তরফদার (অমিয়) এর শুভ জন্মদিন আজ। ২০০৮ সালের এই দিনেই পৃথিবীতে এসেছে এম মঞ্জুরুল মোর্শেদ তরফদার সোহেল ও শম্পা মোর্শেদ এর একমাত্র পুত্রসন্তান মোঃ ইমাদ আল-দীন তরফদার (অমিয়)।


সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের  সহ-সভাপতি এম মঞ্জুরুল মোর্শেদ তরফদার সোহেল তার একমাত্র পুত্র সন্তানের  জন্মদিন প্রসঙ্গে বলেন ;" আমি চাই প্রতিটি পিতা-মাতা তার সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুক; যাতে তারা বড় হয়ে মুজিব আদর্শ হৃদয়ে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারে।"


তিনি আরো বলেন, "আমার বাবা এই দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধ করেছেন, আমিও ভালোবাসি। 

অবশ্যই আমার ছেলেমেয়েরাও বাসবে। কিন্তু আমরা বা আমাদের সন্তানেরা আর কখনো মুক্তিযুদ্ধ করার সুযোগ পাবোনা, তাই আমি চাই প্রতিটি পিতা-মাতা তার সন্তানকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করে গড়ে তোল যাতে তারা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে সততার সাথে কাজ করে যেতে পারে ।"


অমিয়'র পিতা মাতা ছেলের জন্মদিনকে ঘিরে সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন অমিয় জীবনে মানুষ হওয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগণের সেবা করে যেতে পারে।

ads
ads
ads

Our Facebook Page