ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

অবশেষে বাংলাদেশ থেকে চীনে সামুদ্রিক খাদ্যপণ্য রফতানি শুরু

ads

মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে এশিয়ার পরাশক্তি চীনে সামুদ্রিক খাদ্যপণ্য রফতানি শুরু করেছে বাংলাদেশ। রবিবার (০৫ সেপ্টেম্বর) ঢাকাস্থ বেইজিংয়ের দূতাবাস এক বিবৃতির মাধ্যমে তথ্যটি জানিয়েছে।


প্রাণঘাতী ভাইরাসটির তাণ্ডব শুরুর পর থেকেই চীনের বাজারে বাংলাদেশি সামুদ্রিক খাদ্যপণ্য রফতানি বন্ধ হয়ে যায়। যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পুনরায় এসব পণ্য রফতানির অনুমোদন দেওয়া হয়েছে। মূলত সে কারণেই সামুদ্রিক খাদ্যপণ্য রফতানি আবারও শুরু হলো।


এবার বেইজিংয়ের বাজারে সামুদ্রিক খাদ্যপণ্য রফতানির জন্য ঢাকার ৫টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান মূলত চীনের বাজারে কাঁকড়া, কুচিয়াসহ বিভিন্ন সামুদ্রিক খাদ্যপণ্য রফতানি করে থাকে।


উল্লেখ্য, চীনের বাজারে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page