ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

কলাপাড়ায় গৃহবধূর লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় জেসমিন আক্তার (২০) নামে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা দেড়টায় পাখিমারা নিজ বাসা থেকে কলাপাড়া থানা পুলিশ জেসমিনের লাশ উদ্ধার করেছে।

জেসমিন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের সবজি বিক্রেতা মোতালেবের স্ত্রী এবং একই ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আব্দুল মন্নানের কন্যা। মোতালেব এবং জেসমিন দম্পত্তির তিন বছরের একটি কন্যা

সন্তান রয়েছে। কলাপাড়া থানা পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page