ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

৪ উপাদানে লুকিয়ে আছে শ্রদ্ধার রূপের রহস্য

ads

খুব অল্প সময়েই বলিউডের নামজাদা তারকাদের তালিকায় জায়গা করে নিয়েছেন শ্রদ্ধা কাপুর। বলিউডের জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুরের মেয়ে হলেন শ্রদ্ধা।


শুধু বাবার পরিচয়েই নয় বরং নিজ যোগ্যতা ও অভিনয় দক্ষতার গুণেই জনপ্রিয়তা অর্জন করেছেন শ্রদ্ধা কাপুর।


অভিনয়, নাচ ও সৌন্দর্য দিয়ে লাখো দর্শকের মন কেড়েছেন এই অভিনেত্রী। তাকে নিয়ে ভক্তদের মনে আছে নানা কৌতূহল। ইনস্টাগ্রামে শ্রদ্ধার অনুসারীর সংখ্যা ৬৭.৮ মিলিয়ন।


শ্রদ্ধাকে অনেকেই ন্যাচারাল বিউটি হিসেবে আখ্যা দেন। তার ত্বক একেবারেই নিঁখুত ও কোমল। আপনিও নিশ্চয়ই জানতে চান, শ্রদ্ধার উজ্জ্বল ত্বকের রহস্য কী?


জানলে অবাক হবেন, এই অভিনেত্রী ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ভরসা রাখেন দাদির দেওয়া উপটানে। চলুন জেনে নেওয়া যাক শ্রদ্ধা কাপুর ত্বকের যত্নে কোন উপটান ব্যবহার করেন-


এক সাক্ষাৎকারে শ্রদ্ধা জানান, 'আমি ত্বকে বেশি প্রসাধনী ব্যবহার করতে পছন্দ করি না। তবে ত্বকের যত্নে দাদির পরামর্শ অনুযায়ী এক বিশেষ উপটান ব্যবহার করি।'


'টকদই, বেসন, হলুদ গুঁড়া ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে ব্যবহার করি। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে ভালো করে মুখ ধুয়ে ফেলি। তারপর মুছে ব্যবহার করি ময়েশ্চারাইজার।'


শ্রদ্ধা আরও জানান, নিয়মিত এই উপটান ব্যবহার করলে ত্বক ভেতর থেকে পরিষ্কার হয়। ফলে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে। একইসঙ্গে ত্বক হয় কোমল।'


সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ads
ads
ads

Our Facebook Page