ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

যেভাবে তুলবেন দাঁতের দাগ

দাঁতে দাগ পড়ার সমস্যায় অনেকেই ভোগেন। দীর্ঘদিন অযত্নে থাকার কারণে দাঁত দলদেটে কিংবা কালচে হয়ে যায়। যা বিশ্রী দেখায়। বিশেষ করে ধূমপানের অভ্যাস থাকলে দাঁতে দাগ দেখা দেয়।


একটানা যারা ধূমপান করেন, তাদের দাঁতে বিভিন্ন ধরনের দাগ-ছোপ দেখা দিতে পারে। তবে নিকোটিনের কড়া দাগ তোলার উপায় কী?


অবাক করা বিষয় হলেও সত্যিই যে, ধূমপায়ীর দাঁতের দাগ খুব দ্রুতই তোলা সম্ভব। তাও আবার ঘরোয়া উপায়ে। জেনে নিন করণীয়-


>> ধূমপানের অভ্যাস থাকলে দিনে একাধিকবার দাঁত মাজার অভ্যাস জকরুন। দাগ-ছোপ কম পড়বে এতে।


>> দিনে একবার করে মাউথ ওয়াশ ব্যবহার করাও জরুরি। দাগ হালকা হয়ে হবে। পাশাপাশি মুখের দুর্গন্ধও দূর হবে।


>> সপ্তাহে অন্তত একবার হলেও লবণ ও সরিষার তেল দিয়ে ভালো করে দাঁত মাজতে পারেন। এতে দ্রুত দাঁতের জেদি দাগ উঠে যাবে।


>> দাঁতের দাগ উঠানোর আরো এক উপায় হলো বেকিং সোডার ব্যবহার। এরপর আঙুলে সামান্য বেকিং সোডা নিয়ে ভালোভাবে দাঁতে ঘষুন সপ্তাহে একবার।

ads
ads
ads

Our Facebook Page