ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মাধবপুরে তথ্য প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইনে ইউপি সদস্য গ্রেফতার

ads

হবিগঞ্জের মাধবপুরে ফেসবুক লাইভে এসে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি এবং প্রধানমন্ত্রী ও সরকার সম্পর্কে বিষোদগার অশালীন বক্তব্য দেওয়ায় ইউপি সদস্য স্বরবিন্দু সরকার তপনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দুর্গাপুর গ্রামের শ্রীকান্ত সরকারের ছেলে এবং ৫নং আন্দিউড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য। এ ঘটনায় আন্দিউড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন বাদী তার আরজিতে উলেখ করেছেন তপন সরকার প্রধানমন্ত্রী, সরকারিদল, আওয়ামীলীগ ও পুলিশবাহিনীতে উস্কানিমূলক বিশ্রী ও অশালীন ভাষায় কটুক্তি ও সা¤প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করে আইন শৃঙ্খলা বিঘœ করার মতো লাইভে এসে মন্তব্য করেন। এ ঘটনায় আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান সংক্ষুব্ধ হয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ দিলে তথ্য প্রযুক্তি ও ডিজিটাল

নিরাপত্তা আইনে স্বরবিন্দু সরকার তপনকে গ্রেফতার করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page