ঢাকা, সোমবার, ২৫ মে, ২০২৬

মাউশি মহাপরিচালক হিসাবে পদায়ন পেয়েছেন অধ্যাপক নেহাল আহমেদ

ads

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক হিসাবে পদায়ন পেয়েছেন অধ্যাপক নেহাল আহমেদ। সোমবার (৩১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান নেহাল আহমেদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। অবিলম্বে এ আদেশটি কার্যকর হবে।


উল্লেখ্য, গত ১১ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের মেয়াদ শেষ হয়। ফলে তিনি সেই দিনই অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) যান।


মাউশি মহাপরিচালকের পদটি অতিরিক্ত সচিব পদমর্যাদার। এটি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সর্বোচ্চ পদ। মর্যাদা ও সুযোগ-সুবিধার দিক থেকে পদটি খুবই আকর্ষণীয় বলে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের কাছে বিবেচিত হয়।


অধ্যাপক নেহাল আহমেদ ঢাকা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। এর আগে তিনি ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন। পরে তিনি ২০১৯ সালের ৫ মে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটেরও সদস্য।

ads
ads
ads

Our Facebook Page