ঢাকা, সোমবার, ২৫ মে, ২০২৬

ঢাবির ‘ঘ’ ইউনিট আপাতত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি

ads

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট আপাতত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভার সভাপতিত্ব করেন। সভা শেষে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান।


তিনি বলেন, গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ডিনস সাব কমিটিতে শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের সুবিধার্থে ‘ঘ’ ইউনিট রাখার পক্ষে মত দেওয়া হয়। আজ ডিনস কমিটির সভায় এ বছরের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের আলাদা কোনও রূপরেখা না থাকায় ‘ঘ’ ইউনিট বহাল রাখার জন্য উপাচার্য মত দেন।


তিনি আরও বলেন, আগামীতে কীভাবে এই ইউনিট পরিবর্তন করা হবে, সেটি নিয়েও আলোচনা হয়েছে।


প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অধ্যাপক আবদুল বাছিরকে প্রধান করে একটি সাব-কমিটি সভা ডাকা হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ ইউনিট’ বাদ দিতে এবং ২০২১-২২ সেশন থেকে এটি বাতিলের জন্য নীতিমালা প্রণয়ন করতে বলা হয়।


সে সময় এই বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে আমরা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ সভায় সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখন এটি অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হবে।

ads
ads
ads

Our Facebook Page