ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বাইপাস সার্জারি করাতে হবে সালাউদ্দীনের

বুধবার হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের কিংবদন্তি ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। জানা যায়, হৃদযন্ত্রের সমস্যার কারণে তাকে ভর্তি করা হয়েছে। পর্যবেক্ষণের পর চিকিৎসকরা জানিয়েছেন, বাইপাস সার্জারি করাতে হবে সালাউদ্দিনকে। সালাউদ্দীনের পরিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিষয়টি নিশ্চিত করেছে।


গত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি আছেন সালাউদ্দিন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, তার হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়েছে। যে কারণে চিকিৎসকরা পর্যালোচনা করে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। তবে কবে নাগাদ অস্ত্রোপচার হবে সেটা অবশ্য জানায়নি।


তার বয়স ৭০ হওয়ায় সালাউদ্দিনের জন্য অস্ত্রোপচার এক প্রকার ঝুঁকিও। সালাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া চাওয়া হয়েছে এবং কাজী সালাউদ্দীন চিকিৎসকদের ওপর আস্থাশীল এবং আত্মবিশ্বাসী যে, অস্ত্রোপচারের পর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page