ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

৪০০ সিসির মোটরসাইকেল আনছে বাজাজ

ads

এবার বাজারে আসছে ৪০০ সিসির ইঞ্জিনের শক্তিশালী পালসার বাইক। শিগগিরই ৪০০ সিসি ইঞ্জিনের নতুন এই বাজাজ পালসার লঞ্চ হবে বলে জানা গেছে। এই বাইকে কী কী বৈশিষ্ট্য থাকতে পারে তা জেনে নেয়া যাক-


নতুন পালসার


বাজাজ পালসার এনএস ৪০০ পালসার সিরিজে এবার এন্ট্রি নিতে চলেছে। যা নিয়ে বিগত দিনে অনেক আলোচনা হয়েছে। এ আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন কোম্পানির সিইও রাজীব বাজাজ নিজেই। গত বছর তিনি ঘোষণা করেছিলেন, নতুন সিএনজি বাইক এবং ৪০০ সিসির পালসার আনার পরিকল্পনা করছে বাজাজ। তাই বাইকটি যে লঞ্চ হবে তা স্পষ্ট, এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। তবে কোন তারিখে লঞ্চ হবে তা নিয়ে চলছে আলোচনা।


দাম কেমন হতে পারে


আগামী মার্চে লঞ্চ হতে পারে বাজাজ পালসার এনএস ৪০০। এপ্রিল থেকে শুরু হতে পারে ডেলিভারি। কিন্তু মোটরসাইকেলটির দাম কেমন হবে তা জানা যায়নি। ভারতে এ বাইকের সম্ভাব্য দাম হতে পারে ২ লাখ রুপি।


অর্থাৎ যারা আগামী কয়েক দিনের মধ্যে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন তাদের আগামী এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ads
ads
ads

Our Facebook Page