ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

অনুমতি ছাড়া ছেলের খাতনা করায় অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে জিডি

ads

অনুমতি ছাড়া ছেলের খাতনা করায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মারিয়া মিম।শনিবার দিবাগত রাতে তিনি গুলশান থানায় এই ডায়েরি করেন। মারিয়া মিম সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী। তিনি সংবাদমাধ্যমকে বলেন, সিদ্দিক আমাকে ফোন দিয়ে বলল, বাবুকে আজকে দাও, একটা বিয়ের প্রোগ্রামে যাবো। তাকে সুন্দর করে রেডি করে দিয়ে আসলাম। পরে ফোন দিলে শুনতে পাই আমার ছেলে কান্না করতেছে। আমি বললাম, কী হইছে? সিদ্দিক বলল, ওকে সুন্নতে খাতনা করালাম।


তিনি আরো বলেন, আমার বাচ্চাকে নিয়ে যা খুশি করতে পারে না। তারা সুন্নতে খাতনা করিয়ে দিল এটা তো একটা ক্রাইম। এদিকে অভিনেতা সিদ্দিক সংবাদমাধ্যমকে বলেন, খতনা করানো ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ সুন্নত। বাবা হিসেবে ছেলের সুন্নতে খতনা করানো আমার দায়িত্ব। সিদ্দিক ও মিমের মধ্যে ২০১৯ সালের ১৯ অক্টোবরে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর সন্তান আরশ রহমান মা ও বাবার কাছে আদালতের নিয়মেই থাকে।

ads
ads
ads

Our Facebook Page