প্রতি বছরের নেয় এই বছরেও আহলে বাইত (সুন্নি-ওয়াল জামাত) এ মিলিত হয়ে একতার সাথে হযরত ইমাম হোসাইন (রাঃ) এবং হযরত ইমাম হাসান (রাঃ) ও শাহিদানে কারবালা এর শানে ঢাকা মহানগর পাইকেয়ার ও আলাম মিছিল এর আয়োজন করা হয়েছে। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাজী মোহাম্মদ গুড্ডু। মিছিলে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ রিয়াজ, মোঃ সোহেল ইরফান আলী (মুন্না) সহ আরো অনেকে।
হাজী মোহাম্মদ গুড্ডু বলেন, প্রতি বছরের মতো এবারও আহলে বায়েত (সুন্নিওয়াল জামাত) এর পক্ষ থেকে পাইকেয়ার ও আলাম মিছিল এর আয়োজন করা হয়েছে। তিনি বলেন আমরা হলাম সুন্নি মুসলমান। আমরা আহলে সুন্নাতে জামাতের লোক। কারবালায় যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে আমরা প্রতি বছর এই ঢাকা মহানগর পাইকেয়ার ও আলাম মিছিল এর আয়োজন করে থাকি।
তিনি ডিএমপি পুলিশ কমিশনার ও পল্লবী থানার অফিস ইনচার্জ কে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা আইন প্রশাসনের সার্বিক সহায়তায় খুব সুন্দর এবং সুষ্ঠ ভাবে মিছিল শেষ করতে পেরে খুবই আনন্দিত।