ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষতি ৪ কোটি টাকা: উপাচার্য

ads

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রশাসন ভবনসহ দশটি হলে হামলা হয়েছে। এর মধ্যে নয়টি হলের ১৫৮টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা। কয়েকটি হল বসবাসের উপযোগী নয়। জানালা পর্যন্ত খুলে নিয়ে গেছে। আগুনের শিখায় ছাদও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত করে বসবাসের উপযোগী করতে হবে। তারপর হল খোলার সিদ্ধান্ত নেয়া যাবে।


রোববার (২৮ জুলাই) দুপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল পরিদর্শন করে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে সহিংসতা ও ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন। তিনি ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, মাদার বখশ হল, শহীদ জিয়াউর রহমান হলসহ অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন।এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, বিজ্ঞান অনুষদের অধিকর্তা ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক নাসিমা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে।


উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, কোনো কিছু হলে বহিরাগতরা এসে বিশ্ববিদ্যালয়ে হামলা করে। চারদিক থেকে তারা ক্যাম্পাসে ঢুকে পড়ে। এভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে শুধু ক্ষতি শিক্ষার্থীদের নয়; বিশ্ববিদ্যালয়ের চারপাশে যারা বসবাস করে তাদেরও ক্ষতি। তাই তাদেরও এগিয়ে আসতে হবে, যাতে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে।

ads
ads
ads

Our Facebook Page