ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

হাদিসের বাণী ; জুমা ও রমজানের মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ

জুমা ও রমজানের মধ্যবর্তী সময়ের গুনাহ মাফমহান আল্লাহ বিভিন্ন উপলক্ষে তাঁর প্রিয় বান্দাদের গুনাহ মাফ করেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, এক জুমা ও পরবর্তী জুমা এবং এক রমজান ও পরবর্তী রমজানের মধ্যবর্তী সময়ে মুমিনের গুনাহ মাফ করা হয়। হাদিস শরিফে এসেছে, 


الصَّلَوَاتُ الخَمْسُ، وَالْجُمْعَةُ إلى الجُمْعَةِ، وَرَمَضَانُ إلى رَمَضَانَ، مُكَفِّرَاتٌ ما بيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ الكَبَائِرَ.


আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী সময়ের সব গুনাহের মাফ করা হয়। যখন ওই বান্দা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে।


’ (মুসলিম, হাদিস : ২৩৩)

ads
ads
ads

Our Facebook Page

↑