ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান বলেছেন, থানায় আগত সেবা প্রার্থীদেরকে দ্রুতসময়ের মধ্যে প্রয়োজনীয় আইনী সেবা দিতে মিরপুর মডেল থানা পুলিশ সবসময় প্রস্তত। প্রকৃতপক্ষে পুলিশ জনগণের বন্ধু। জনসাধারণের মাঝে পুলিশের প্রতি সেই আস্থা ও বিশ্বাসকে ফিরিয়ে আনাসহ পুলিশের সাথে জনগণের সরাসরি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ইতিবাচক পরিবেশ তৈরী করতে কাজ করে যাচ্ছি। মিরপুরবাসীর জন্য মিরপুর মডেল থানা পুলিশের দরজা ২৪ ঘন্টা খোলা থাকবে।
২২ মে (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯ টার দিকে বিভিন্ন সময়ে হারানো ও পকেট মার কর্তৃক চুরি যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরকালে এসব কথা বলেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন।
এসময় ওসি বলেন, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়া এবং চুরির ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত এক সপ্তাহে এএসআই/কামাল হোসেন ১৫ টি মোবাইল ফোন উদ্ধার করেন।
এসময় মিরপুরবাসীর উদ্দেশ্যে ওসি আরো বলেন, আমি মিরপুর মডেল থানা পুলিশের ওসি হিসেবে শুধুমাত্র আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। প্রকৃতপক্ষে থানার মালিক আমি নই। থানার মালিক মিরপুরের সর্বস্তরের জনগণ- আপনারা। যেকোনো সময় যেকোনো সেবাপ্রার্থী সকল রকম দ্বিধাদ্বন্দ্ব পায়ে ঠেলে সরাসরি থানায় চলে আসবেন। কাঙ্খিত সেবা পেতে কোনোরূপ ব্যত্যয় ঘটলে আপনারা সরাসরি আমার কাছে চলে আসবেন।
সবসময় সকল সমস্যা সমাধান পুলিশের একার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা উল্লেখ করে ওসি আরো বলেন, সেক্ষেত্রে সচেতন মহলের প্রয়োজনীয় সহযোগীতার প্রয়োজন পড়ে। ফলে অসংগতি কিংবা প্রয়োজনীয় তথ্য প্রদান করে পুলিশকে সহায়তা করতে এলাকার সচেতন মহলকে সচেষ্ট থাকার পাশাপাশি এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি থানা পুলিশকে সার্বিক সহযোগীতা করার উদ্বার্ত আহ্বান জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
এসময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের সাথে সাথে মিরপুর মডেল থানা পুলিশের ভূয়সী প্রশংসা করেন।