ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

আনকাট সেন্সর ছাড়পত্র পেল ঈদের সিনেমা 'টগর'

আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত চলচ্চিত্র ‘টগর’ পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্র। অর্থাৎ কোনো সংলাপ বা দৃশ্য বাদ না দিয়েই সিনেমাটিকে মুক্তির অনুমতি দিয়েছে বোর্ড।


নির্মাতা আলোক হাসান পরিচালিত এবং এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ও পরিবেশিত এই চলচ্চিত্রটিতে উঠে এসেছে সমাজ, পরিবার এবং ভালোবাসার টানাপড়েন- যা উপস্থাপিত হয়েছে মানবিক আবেগের ছোঁয়ায়।সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, ‘টগর’ সিনেমাটির নির্মাণশৈলী, অভিনয় এবং চিত্রনাট্য বোর্ড সদস্যদের প্রশংসা কুড়িয়েছে। এজন্যই সিনেমাটির কোনো অংশ কর্তন না করেই ছাড়পত্র দেওয়া হয়েছে।


এআর মুভি নেটওয়ার্ক এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা আনন্দিত যে দর্শকদের সামনে ছবিটি সম্পূর্ণরূপে উপস্থাপন করতে পারছি।”


সিনেমাটির প্রধান চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি। ইতোমধ্যেই গান, ট্রেলার এবং পোস্টার সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ ও সাড়া ফেলেছে। চলচ্চিত্রটির প্রযোজক রণক ইকরাম জানিয়েছেন, ‘টগর’ ঈদুল আজহার দিন থেকেই দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ads
ads
ads

Our Facebook Page