ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ঈদ স্পেশাল: কম মশলায় সহজ উপায়ে গরুর মাংসের কালাভুনা রেসিপি

ads

কোরবানির ঈদে গরুর মাংসের কালা ভুনা যেন না হলেই নয়। অতিরিক্ত মশলার স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবার রইল সহজ ও স্বাস্থ্যকর উপায়ে তৈরি সুস্বাদু কালা ভুনার রেসিপি।


যা যা লাগবে:


১ কেজি হাড়ছাড়া গরুর মাংস, ১/২ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ হলুদ, জিরা ও ধনিয়া গুঁড়া, ২ চা চামচ পেঁয়াজ ও রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ গরম মশলা, ১/২ চা চামচ জয়ত্রী-জায়ফল গুঁড়া, ১ কাপ কাঁচা পেঁয়াজ কুচি, ১/৪ কাপ বেরেস্তা, ৩টি কাঁচামরিচ, ২টি লাল মরিচ, সরিষার তেল ১ কাপ, দারুচিনি ৩ টুকরো, তেজপাতা ৪টি, এলাচ ২টি ও লবণ।


যেভাবে করবেন: মাংস ধুয়ে পানি ঝরিয়ে সব মশলার সঙ্গে মেখে ১০ মিনিট মেরিনেট করুন। এরপর এতে আধা কাপ তেল দিয়ে আবার মেশান। প্যানে বাকি তেলে পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, তেজপাতা ভেজে মাংস ঢেলে দিন। ঢেকে রাখুন ও মিডিয়াম আঁচে রান্না করুন। পানি না দিলেই ভালো, দরকার হলে সামান্য গরম পানি দিন। মাংস সেদ্ধ হয়ে তেল ছাড়লে কাঁচা মরিচ দিয়ে মিনিটখানেক ঢেকে রাখুন। শেষে ছিটিয়ে দিন বেরেস্তা। তৈরি হয়ে গেল ঈদের পরিপূর্ণতা এনে দেওয়া সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত গরুর মাংসের কালা ভুনা।

ads
ads
ads

Our Facebook Page