পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় দরিদ্রদের ফ্রি চিকিৎসা সেবা, ও খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ
সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে খেপুপাড়া সরকারি মডেল
মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সহায়তা প্রদান করেন শেখ হাসিনা সেনানিবাসের
সপ্তম পদাতিক ডিভিশন’র সদস্যরা। এসময় তিন শতাধিক রোগীকে চিকিৎসা
সেবা এবং শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সপ্তম পদাতিক ডিভিশন’র জিওসি মেজর জেনারেল আবুল কালাম মো. জিয়াউর
রহমান, কমান্ডার সাত আর্টিলারি বিগ্রেডিয়ার জেনারেল মেফতা উল করিম, ৪২
ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লেফট্যানেন্ট কর্নেল শাহরিয়ার রিয়াজ এসময়
উপস্থিত ছিলেন।