ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

শিবিরের কাওয়ালীর তালে মুখর জবির শহীদ মিনার প্রাঙ্গণ

ads

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র শিবিরের সাংস্কৃতিক সংগঠন 'নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ' এর উদ্যোগে কাওয়ালী সন্ধ্যা আয়োজন করা হয়েছে। শুক্রবার  (০৭ নভেম্বর) বাদ মাগরিব  বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


জানা যায়, অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করবেন সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ, বগুড়া; নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ,জগন্নাথ  বিশ্ববিদ্যালয়; জনপ্রিয় নাশিদ শিল্পী গার্জী আনাস রাওশান ও হ্যাভেন টিউন। আয়োজনে থাকছে হামদ ও নাত, একক গান,কাওয়ালি গান এবং অভিনয়। মো. ফারুকের নেতৃত্বে দুটো অভিনয় দল, আবৃত্তিকারক হিসেবে মুকুল হোসেন এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 


এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মারুফ বলেন, এটি একটি ভালো আয়োজন। আশা করব এ সকল কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো ক্যাম্পাসে আয়োজন করবে এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস আমাদেরকে উপহার দিবে।


শাখা ছাত্র শিবিরের সভাপতি  ও  নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, আমরা চাচ্ছি ক্যাম্পাসে সুস্থ সাংস্কৃতি চর্চা বৃদ্ধি পাক। ক্যাম্পাসে একটা সুন্দর পরিবেশ বজায় থাকুক। নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ একটা সুস্থ ধারার সাংস্কৃতিক সংগঠন। প্রতিটি মানুষের জন্য বিনোদন একটি জরুরী বিষয়। তবে এটা অবশ্যই সুস্থ এবং সুন্দর হওয়া চাই।


এসময় শিক্ষার্থীদের বেশ উপস্থিতি দেখা যায়।বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে রফিক ভবন, ভাস্কর্য চত্বর, শহীদ সাজিদ ভবন পর্যন্ত শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ads
ads
ads

Our Facebook Page