ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬

শহীদ বুদ্ধিজীবী দিবসে জবির শ্রদ্ধাঞ্জলি

ads

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রথমে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও পরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী বধ্যভূমি-স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।


এ সময় আরও উপস্থিত ছিলেন– ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হক,বিভিন্ন দফতরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন ও সাধারণ সম্পাদক মাহতাব লিমন সহ অন্যান্য সাংবাদিকরা।


এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দল, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ হতে একে একে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।


এর আগে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের সবাই কালো ব্যাজ ধারণ করেন।

ads
ads
ads

Our Facebook Page