ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

হিলি স্থলবন্দর দিয়ে শুরু হতে যাচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম

করোনা ভাইরাস বিস্তাররোধে প্রায় আড়াইমাস আমদানি রপ্তানি বন্ধ থাকার পর শনিবার (৬ জুন) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হতে যাচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম।বৈঠকে বাংলাদেশের পক্ষে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজের নেতৃত্বে ৮ সদস্যের একটিদল ও ভারতের হিলি এক্সপোর্ট আ্যসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন সরকারের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশগ্রহন করেন।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন জানান, সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল শনিবার থেকে ২০টি করে মোট ৪০ টি ভারতীয় পণ্যবাহী ট্রাক তারা রফতানি করবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবং আমরা দুপক্ষই এই সিদ্ধান্তে একমত হয়েছি।

ads
ads
ads

Our Facebook Page