ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

দুদকের ১৬ কর্মকর্তাকে বদলি

ads

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার ১৬ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত ওই আদেশে কর্মকর্তাদের ঢাকা, খুলনা, নোয়াখালী, পটুয়াখালী ও কক্সবাজারের বিভিন্ন কার্যালয় ও পদে পদায়ন করা হয়েছে।


বদলি করা কর্মকর্তারা হলেন- উপপরিচালক মোহাম্মদ ফয়সাল, আতিকুল আলম, আহসানুল কবীর পলাশ, মোজাম্মিল হোসেন, ফাতেমা সরকার ও উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী এবং সহকারী পরিচালক প্রবীর কুমার দাস, মুহাম্মদ জাফর সাদেক শিবলী আব্দুল্লাহ আল নোমান, আহামদ ফরহাদ হোসেন, মো. নুর আলম, নীল কমল পাল ও মুবাশ্বিরা আতিয়া তমাকে বদলি করা হয়েছে।


এ ছাড়া উপসহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার, জাকির হোসেন ও সৈয়দ মাইদুল ইসলামকে বদলি করা হয়েছে। আদেশে কর্মকর্তাদের ঢাকা, খুলনা, নোয়াখালী, পটুয়াখালী ও কক্সবাজারের বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page