ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় প্রয়াণ দিবসে গোয়ালন্দে স্মরণ সভা ও দোয়া মাহফিল

ads

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, সমাজসংস্কারক ও জনগণের স্বাস্থ্য অধিকার আন্দোলনের অগ্রপথিক, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় প্রয়াণ দিবসে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় গণস্বাস্থ্য কেন্দ্র, রাজবাড়ীর দৌলতদিয়া উপকেন্দ্রে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


স্মরণ সভা ও দোয়া মাহফিলে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মো. জুলফিকার আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কেকেএস সেভ হোম প্রকল্প কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ প্রকল্পের ম্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল, কেক‌এস সেফ হোমের প্রজেক্ট অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, সাংবাদিক মোজাম্মেল হক লাল্টু, মোঃ শাকিল মোল্লা, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সোনালী অতীত ক্লাব দৌলতদিয়া শাখার সভাপতি মোঃ সুলতান ফকির, সাধারণ সম্পাদক রুহুল আমিন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক ফিল্ড অর্গানাইজার রাসেল আহমেদ, মোঃ সাজ্জাদ হোসেন, প্যারামেডিক মোছাঃ খাদিজা আক্তার, শামীমা আক্তার, মেহেদী হাসান ইমন প্রমুখসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।


দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মো. জুলফিকার আলী বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী ১১ এপ্রিল ২০২৩ সালে মৃত্যুবরণ করেন। তার তিনদিন পর ১৪ এপ্রিল ৫ম জানাজা শেষে গণস্বাস্থ্য সাভার সেন্টারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের পাশে সমাহিত করা হয়। প্রতি বছরের ন্যায় গণস্বাস্থ্য কেন্দ্র প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে দেশের প্রতিটি সাবসেন্টারগুলোতে একযোগে বাদ আসর এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায়  দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ads
ads
ads

Our Facebook Page