ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

ads

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছে ৬ শিশু এবং হামে মারা গেছে ৪ শিশু। রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফততের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


অধিদফতরের তথ্য অনুযায়ী, ১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে এ মৃত্যু ঘটে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে মারা গেছে ২৮ শিশু।


প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। এসময়ে হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের।এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯। আর সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭ হাজার ৬৫৬ শিশু।

ads
ads
ads

Our Facebook Page