ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

আই হ্যাভ এ প্ল্যান মাফিক কাজ করছে সরকার : জয়নুল আবেদীন ফারুক

ads

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘আই হ্যাভ এ প্ল্যান’ এবং ‘টেক ব্যাক বাংলাদেশ’ মাফিক কাজ করে যাচ্ছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সেনবাগ উপজেলার ছমিরমুন্সি বাজারের কাবিলপুর অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পের আওতায় খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলে। অতিরিক্ত লোডশেডিংয়ের বিষয়ে তিনি বলেন, বিদ্যুৎ খাতগুলো বিগত সরকার ভঙ্গুর করে গেছে, বর্তমান সরকার ভর্তুকি দিয়ে পুনরুদ্ধার করার চেষ্টা করে যাচ্ছে, তাই আলোচনার মাধ্যমে সমালোচনা করার আহ্বান করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহছিয়া তাবাচ্ছুম, উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন, জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ (বিএসসি)-সহ অনেকেই।

ads
ads
ads

Our Facebook Page