ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর আপাতত বাতিল : ট্রাম্প

ads

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে নতুন মোড় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশাটর গণমাধ্যমগুলো জানায়, ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার লক্ষ্যে পাকিস্তানে যাওয়ার কথা ছিল ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদের, কিন্তু সেই সফর শেষ মুহূর্তে বাতিল করার ঘোষণা দিয়েছেন তিনি।  বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প নিজেই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হাই-প্রোফাইল সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।


পূর্বনির্ধারিত এই সফরটিতে অংশ নেওয়ার কথা ছিল ট্রাম্পের প্রভাবশালী জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফের। তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েন এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিরসনে পাকিস্তানের মাটিতে এই গোপন বা প্রকাশ্য বৈঠকের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। তবে আকস্মিক এই বাতিলের সিদ্ধান্তে শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে।


ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে দরকষাকষিতে অবস্থান আরও শক্তিশালী করতেই ট্রাম্প কৌশলগতভাবে এই সফর পিছিয়ে দিয়েছেন অথবা বাতিল করেছেন। দীর্ঘদিনের বৈরী এই দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা পালনের যে সম্ভাবনা দেখা দিয়েছিল, ট্রাম্পের এই নতুন অবস্থানে তা আপাতত থমকে গেল বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা।

ads
ads
ads

Our Facebook Page