ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করলেন জামায়াতের নায়েবে আমীর

ads

জাতীয় সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।


বক্তব্যে তাহের বলেন, রাজাকার-আলবদরের বিষয়টি এখন ডেড ইস্যু। আমরা যারা এখানে বসে আছি, কেউই রাজাকার বা আলবদর ছিলাম না।তিনি আরও বলেন, যদি মুক্তিযোদ্ধার প্রসঙ্গ ওঠে, তাহলে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় তাদের বাড়িতে যুদ্ধের সময় ভারতগামী শরণার্থীরা আশ্রয় নিতেন। তারা সেনাবাহিনীর টহল পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন এবং নিরাপদ সময়ে শরণার্থীদের সীমান্ত পার হতে সহায়তা করতেন। সুতরাং ওইভাবে দাবি করার কোনো কারণ নাই।

ads
ads
ads

Our Facebook Page