ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনও বহাল: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ads

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, পরিস্থিতি উত্তপ্ত হলে সেটি যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার (৫ মে) পেন্টাগনে এক যৌথ সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, ‘যুদ্ধবিরতি শেষ হয়নি। তবে কোনও উত্তেজনা পরিস্থিতি লঙ্ঘনের পর্যায়ে পৌঁছায় কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট নেবেন, তবে আমরা অবশ্যই ইরানকে তাদের কর্মকাণ্ডে বিচক্ষণ হতে অনুরোধ করব।’


তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে আমরা পরিস্থিতি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। মার্কিন ডেস্ট্রয়ারসহ দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যা প্রমাণ করে যে পথটি পরিষ্কার আছে।’ এই ঘটনায় ইরানিরা লজ্জিত। তারা বলেছিল যে প্রণালিটি তাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু তা নেই।’


হরমুজ প্রণালির ওপর মার্কিন অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর রয়েছে বলেও জানান হেগসেথ। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে, প্রজেক্ট ফ্রিডম শুরু হওয়ার সাথে সাথে ছয়টি জাহাজ ইরানের বন্দরগুলো থেকে অবরোধ এড়িয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং তাদের সবাইকে ফিরিয়ে দেয়া হয়েছে।’

ads
ads
ads

Our Facebook Page