ঢাকা, শনিবার, ৯ মে, ২০২৬

শাপলা ট্রাজেডিকে বিএনপিই প্রথম 'গ ণ হ ত্যা' বলেছিল: তথ্যমন্ত্রী

ads

শাপলা চত্বরের ঘটনাকে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বপ্রথম বিএনপিই ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার (৮ মে) রাজধানীর জাতীয় জাদুঘর-এর প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শাপলার শহীদগাঁথা: স্মরণ ও মূল্যায়ন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, শাপলা চত্বরের ঘটনার পর বিএনপিই প্রথম সাহসিকতার সঙ্গে একে গণহত্যা হিসেবে তুলে ধরেছিল। তিনি দাবি করেন, বর্তমান সরকার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দিতে বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল এবং বিভিন্ন ভুয়া মামলার মাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা হয়।


অনুষ্ঠানে ১১-দলীয় ঐক্যের নেতারা বলেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল ফ্যাসিবাদী দমননীতির ভয়াবহ উদাহরণ। তারা এ ঘটনার বিচারকে জনগণের দীর্ঘদিনের দাবি বলে উল্লেখ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল। তিনি দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে এখন পর্যন্ত ৭২ জনের বেশি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।


তিনি আরও বলেন, ২০১৩ সালের ৫ মে এবং ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান একই ধারাবাহিকতার অংশ, যা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে জনগণের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।

ads
ads
ads

Our Facebook Page