ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬

দেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ads

ভারত সরকারের উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশেকে এখন আর ভয় দেখানোর জায়গা নেই। যদি মানুষের সঙ্গে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলব।


এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তরের কথাও জানান তিনি।


এই খবরে প্রাথমিক প্রতিক্রিয়ায় সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হুমায়ুন কবির এসব কথা বলেছেন।


এদিকে, ভারতে বসে শেখ হাসিনা যাতে বাংলাদেশে কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে, ভারত সরকার তার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানালেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।


এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন গেলে তারেক রহমানেরও যেতে কোনো সমস‍্যা নাই।


এদিকে, তিস্তা নিয়ে চীনের সঙ্গে আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে এবং এই প্রকল্পে অর্থায়নে চীনের এক্সিম ব্যাংক আগ্রহ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন হুমায়ুন কবির।

ads
ads
ads

Our Facebook Page