বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। বাংলাদেশ সময় রোববার (৭ জুন) রাত ১১টা ৩৮ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের পুনাখা থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে এবং ১০ কিলোমিটার গভীরে।
ভুটানের পুনাখা ভূমিকম্পটির মূল কেন্দ্রবিন্দু হলেও এর প্রভাবে কেঁপে উঠেছে বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান এবং চীন।
অন্যদিকে, একই দিনের কাছাকাছি সময়েই অর্থাৎ ১১টা ২৭ মিনিটের দিকে মিয়ানমারেও একটি ভূমিকম্প আঘাত হানে। ৪ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল দেশটির মাওলাইক নামক স্থান থেকে ৪৫ কিলোমিটার উত্তরপূর্বে।