সাংস্কৃতিক সংগঠন দোলন চাঁপার ঈদ পুর্ণমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা কোর্ট মাঠ চত্বরে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দের সাংস্কৃতিক সংগঠন দোলন চাঁপা সঙ্গীতাঙ্গনের আয়োজনে ও সংগঠনের সভাপতি নুরুল হক মিলনের উপস্থাপনায়-অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান- নুর ইসলাম মুন্নু,গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস,গোয়ালন্দ উপজেলা কৃষকদলের সভাপতি মো: আবু বকর সিদ্দিক,পৌর যুবদলের আহবায়ক দেলােয়ার হোসেন মন্ডল, শামীম মোল্লা,গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক হেলাল মাহমুদ প্রমুখ।
পরে গোয়ালন্দের সাংস্কৃতিক সংগঠন দোলনচাঁপা সঙ্গীতাঙ্গনের শিল্পী- তাইবা,শ্রীতমা বিশ্বাস, সুপর্ণা বিশ্বাস, নুর আক্তার,লিমা, শারমিন,সুমনা, জহুরুল, কাজী সিরাজ, লাবিব, মুহিন,শরীফ ও অতিথি শিল্পী, জনপ্রিয় শিল্পী আলামিন সিকদার প্রমুখ সংগীত পরিবেশন করেন।