ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

৯০ মিনিটেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার

ads

বিশ্বকাপ ফুটবল এমন একটি মঞ্চ, যেখানে মাত্র এক ম্যাচেই বদলে যেতে পারে কারও জীবন ও পরিচিতি—এবার সেই বাস্তবতারই নতুন উদাহরণ কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক জোসিমার দায়াস, যিনি ফুটবল বিশ্বে ‘ভোজিনহা’ নামে পরিচিত।


মাত্র ২৪ ঘণ্টা আগেও ফুটবল দুনিয়ার খুব কম মানুষের কাছেই পরিচিত ছিলেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। কিন্তু স্পেনের বিপক্ষে ৯০ মিনিটের এক অসাধারণ পারফরম্যান্সে রাতারাতি নেটদুনিয়ার নতুন সেনসেশনে পরিণত হয়েছেন তিনি।


২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে স্পেনের শক্তিশালী আক্রমণভাগের সামনে গোলপোস্টের নিচে যেন প্রাচীর হয়ে দাঁড়ান ভোজিনহা। লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসদের একের পর এক আক্রমণ ঠান্ডা মাথায় রুখে দিয়ে তিনি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়ান।


ম্যাচ শুরুর আগে ভোজিনহার ইনস্টাগ্রাম ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা ছিল প্রায় ৪৫ থেকে ৫০ হাজারের মধ্যে। তবে ম্যাচ শেষ হওয়ার পরপরই তার অ্যাকাউন্টে ভিড় করতে শুরু করেন বিশ্বের নানা প্রান্তের ফুটবল ভক্তরা।


পুরো নাম জোসিমার ডায়াস হলেও কেপ ভার্দের স্থানীয় সমর্থকরা তাকে ‘ভোজিনহা’ নামেই চেনেন। ২০০৭ সাল থেকে তিনি জাতীয় দলের হয়ে খেলছেন। দীর্ঘ ক্যারিয়ারে আফ্রিকার বিভিন্ন ক্লাব ও ইউরোপের ছোট লিগে খেললেও বিশ্বমঞ্চে কখনোই আলোচনায় আসেননি।


ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে—সম্ভবত নিজের শেষ বিশ্বকাপে—স্পেনের বিপক্ষে সেই ৯০ মিনিটই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন তিনি শুধু একজন গোলরক্ষক নন, বিশ্ব ফুটবলের নতুন আলোচিত নাম।

ads
ads
ads

Our Facebook Page