ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

প্রতারণা মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে

ads

আদালতের সমন উপেক্ষার পর বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানো হয়েছে। বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 


এর আগে বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। 


মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। চলতি বছরের ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ বিষয়ে সমন জারি করেন। সমনে ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছিল। 


এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী  মো. ফরহাদ হোসেন নিয়ন বলেন, একটি নালিশি মামলায় আহমেদ জোবায়ের সহ ৪ জনকে আমরা আদালতে হাজির করেছিলাম। মামলাটি শুনানি শেষে বিজ্ঞ আদালত তিনজনকে জামিনে মুক্তি দিয়েছেন। আহমেদ জোবায়েরের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page