ঢাকা, সোমবার, ২২ জুন, ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

ads

গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গে দেশে আরও তিন শিশু মারা গেছে। এ ছাড়া একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১২৫ জন শিশু। তাদের মধ্যে ১৬০ জনের হাম শনাক্ত হয়েছে। সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। জানা গেছে, হামের উপসর্গে মারা যাওয়া তিন শিশু রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ জেলায় চিকিৎসাধীন ছিল।


প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মোট ৫৯০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৩ জনে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৩ হাজার ৭৫৫ শিশুর শরীরে। এদের মধ্যে ১১ হাজার ১৭১ জনের হাম শনাক্ত হয়েছে। হাম ও হামের উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৬ জনে।


এদিকে গত ২৪ ঘণ্টায় ৮৮৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ১৩৬ জন শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ৭৭ হাজার ৭৪৩ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, আর ৭৩ হাজার ৯৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পুষ্টিকর ও নিরাপদ খাবার খাওয়ানোর বিষয়ে গুরুত্ব দিতে হবে।

ads
ads
ads

Our Facebook Page