ঢাকা, বুধবার, ২৪ জুন, ২০২৬

খাগড়াছড়িতে পৃথক ঘটনায় দুই ইউপিডিএফ সদস্য নিহত

ads

খাগড়াছড়ির মাটিরাঙা ও দীঘিনালা উপজেলায় পৃথক ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) দুই সদস্য নিহত হয়েছেন। পুলিশের দাবি, মাটিরাঙায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হন। অন্যদিকে দীঘিনালায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে ‘গোলাগুলিতে’ আরেক সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ১০টার দিকে মাটিরাঙার তৈকাথান এবং দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের মুড়োগড়া এলাকায় এসব ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।


এর মধ্যে মাটিরাঙায় এক অভিযানে সংগঠনটির এক সদস্যকে একটি একে-৪৭ রাইফেলসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতরা হলেন- ইউপিডিএফের সদস্য ববিন ত্রিপুরা ও সুজন চাকমা। মাটিরাঙার থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, “গোপন সংবাদে সকাল সাড়ে ১০টার দিকে সকালে তৈকাথান এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।


“এ সময় ইউপিডিএফ সদস্যরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়। এতে ববিন ত্রিপুরা নিহত হন।”


একই ঘটনায় মংসানু মারমা নামে একজনকে একটি একে-৪৭ রাইফেলসহ আটক করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। অন্যদিকে বাবুছড়ার মুড়োগড়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলিতে সুজন চাকমা নিহত হন বলে দীঘিনালা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন। তবে গোলাগুলির কথা অস্বীকার করে এ সব ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করেছেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা।

 

ads
ads
ads

Our Facebook Page