ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বরাটে প্রদর্শনী প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত

ads

"সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" স্লোগানে "একটি ফুটবল, একটি পৃথিবী" প্রতিপাদ‍্যে রাজবাড়ীর বরাটে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে বরাট একতা ক্লাব মাঠে "বরাট একতা ক্লাবের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।


প্রদর্শনী প্রীতি ম‍্যাচে গোয়ালন্দ ফুটবল একাডেমী, রাজবাড়ী বনাম বরাট একতা ক্লাব, রাজবাড়ী একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় বরাট একতা ক্লাব, রাজবাড়ী ৪-২ গোলে গোয়ালন্দ ফুটবল একাডেমী, রাজবাড়ীকে পরাজিত করে জয়লাভ করে।


প্রদর্শনী প্রীতি ম‍্যাচে এসময় উপস্থিত ছিলেন, বরাট একতা ক্লাবের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইয়াকুব আলী খাঁন, উপদেষ্টা ও বরাট ইউপি সদস্য কাজী রফিকুল ইসলাম, ইউপি সদস্য সেলিম প্রামাণিক, নবনির্বাচিত সভাপতি ইমরুল হোসেন সাচ্চু, সহ-সভাপতি রুমেল মিয়া, তোফাজ্জেল হোসেন ফনি, গোলাম মোস্তফা বাবুল, সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম শেখ, রানা মীর, শাহিন আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক জুলহাস মৃধা, ক্রীড়া সম্পাদক রাজন সরদার, সাংস্কৃতিক সম্পাদক জিল্লুর রহমান, গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন নারু, প্রধান কোচ নিত্যানন্দ নন্দী নৃত্য, সহকারী কোচ এরশাদ মন্ডল প্রমুখ।


প্রদর্শনী প্রীতি ম্যাচ সম্পর্কে বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন সরদার বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করা উচিৎ। শিক্ষার্থীদের মাঠমুখী করতেই আমাদের এমন আয়োজন। সকল অভিভাবকদের উচিত শিশুদের বিকেল হলেই মাঠে পাঠানো। 

ads
ads
ads

Our Facebook Page