ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

‘ফিরে আসার গল্প’ নাটকে জীবনের বার্তা, আত্মহত্যা নয় সমাধান বেঁচে থাকাতেই

ads

সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে নির্মিত হয়েছে নতুন একক নাটক ‘ফিরে আসার গল্প’। পারিবারিক টানাপোড়েন, মানসিক যন্ত্রণা এবং হতাশার মধ্যেও জীবনের প্রতি আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে নাটকটির গল্পে।


নাটকটির কাহিনি রচনা করেছেন নাট্যকার মমর রুবেল এবং পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রাজ্জাক রাজ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তন্ময় সোহেল ও স্পর্শিয়া মিম। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জাহাঙ্গীর কবির, সাবিনা রনি, শামীম হোসেন, আলমগীর হোসেন, নিশক তারেক আজিজ, রাজ্জাক রাজ এবং শিশু শিল্পী মিহিরা রহমানকে। নাটকটির প্রযোজক আহমেদুর রহমান চৌধুরী মাসুম।


গল্পে দেখা যায়, পারিবারিক ও সাংসারিক অশান্তিতে অতিষ্ঠ হয়ে শফিক নামের এক ব্যক্তি জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আত্মহত্যার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে ঘটনাক্রমে একটি সন্ত্রাসী চক্রের হাতে ধরা পড়ে সে। সন্ত্রাসীরা তাকে গোপন আস্তানায় আটকে রাখলেও শেষ পর্যন্ত হত্যা না করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।


এরপর দীর্ঘদিন নিখোঁজ থাকা শফিককে ফিরে পেয়ে তার মা, স্ত্রী ও সন্তান আবেগে ভেঙে পড়েন। পরিবারের অকৃত্রিম ভালোবাসা উপলব্ধি করে শফিক বুঝতে পারে, ক্ষণিকের রাগ বা হতাশা থেকে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। বরং জীবনের প্রতিটি নতুন দিনের জন্য অপেক্ষা করা এবং সমস্যার মোকাবিলা করাই প্রকৃত সাহসিকতা। নির্মাতা রাজ্জাক রাজ জানান, নাটকটি বর্তমান সমাজের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা বহন করে। তার বিশ্বাস, সব শ্রেণির দর্শক নাটকটির গল্পের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন এবং এটি তাদের ভাবতে বাধ্য করবে।


‘ফিরে আসার গল্প’ নাটকটি শিগগিরই Bflicks Media ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। নাটকটি দেখে দর্শকদের মতামত ও প্রতিক্রিয়া জানানোরও আহ্বান জানিয়েছেন নির্মাতা।


ads
ads
ads

Our Facebook Page