ঢাকা, শুক্রবার, ২৬ জুন, ২০২৬

কম্পপুরে আলহাজ্ব এম এ আজিজ সড়কের শুভ উদ্বোধন করেন আখতারুজ্জামান

ads

জামালপুর শহরের ২নং ওয়ার্ড চর- কম্পপুরে আলহাজ্ব এম এ আজিজ নামে সড়কের উদ্বোধন করেন কাউন্সিলর পদপ্রার্থী আখতারুজ্জামান। সরকারি অর্থায়নে যেই রাস্তার  কাজ বিগত (১৭বছরে )২নং ওয়ার্ডের কাউন্সিলর করতে পারিনি,সেই রাস্তার কাজ তিনি কাউন্সিলর প্রার্থী   হয়েই শুরু করলেন ।  শুক্রবার (২৬ জুন ) দুপুরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসীদের নিয়ে  রাস্তার কাজের শুভ  উদ্বোধন করেন।


উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আখতারুজ্জামান । 


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি যদি ২নং ওয়ার্ড কম্পপুরের কাউন্সিলর হতে পারি তাহলে আগামী দুই বছরের মধ্যে চর-কম্পপুরের রাস্তা ঘাট পাকা ও নদীর উপরে ব্রিজ করে দিবো। সভাপতিত্ব করেন কুব্বাত আলী, সিনিয়র সহ-সভাপতি ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড কম্পপুর।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব এম এ আজিজ, আব্দুল বাছেদ -সাংগঠনিক সম্পাদক, সুলতান মাহমুদ রিপন -যুব বিষয়ক সম্পাদক,১৪ নং সাংগঠনিক ওয়ার্ড কম্পপুর, হাসান আলী- সভাপতি মৎস্যজীবী দল কম্পপুর, ফিরোজ উদ্দিন-সদস্য জেলা জাসাস,ছাব্বির হোসেন ঝন্টু- যুগ্ন সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল,শিউলি বেগম-যুগ্ন সাধারণ সম্পাদক জেলা মহিলাদল ও স্থানীয় নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন শাহিনুর ইসলাম সাগর -যুগ্ন সাধারণ সম্পাদক  জেলা ছাত্রদল  ও সভাপতি ১৪নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রদল,  কম্পপুর। 

ads
ads
ads

Our Facebook Page