ঢাকা, শনিবার, ২৭ জুন, ২০২৬

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

ads

ভেনেজুয়েলা, জাপান, ইন্দোনেশিয়া, পাকিস্তানের পর এবার আফগানিস্তানে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশটির হিন্দুকুশ অঞ্চলে অনুভূত হওয়া এই ভূকম্পনের ফলে এখনও হতাহতে বা কোনা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।ইউএসজিএস জানিয়েছে, ওই সময়ে ভূমিকম্পটির আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দেশটির হিন্দুকুশ অঞ্চলে। জুর্ম শহরের ৪৩ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটির কেন্দ্রস্থ ছিল। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) গভীরে উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।


সংস্থাটির তথ্য মতে, ভূকম্পনটি আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে শুরু হয়ে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী পাকিস্তান পর্যন্ত অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর দিল্লি-এনসিআর অঞ্চলজুড়েও তীব্র কম্পন অনুভূত হয়েছে খবর পাওয়া গেছে।


উত্তর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় আতঙ্কে লোকজন ঘর থেকে বেরিয়ে আসে বলে রয়টার্সকে জানিয়েছেন সেখানকার বাসিন্দা দানিয়াল আহমেদ। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


তিনি বলেন, সোয়াতে এটি খুব ব্যাপক ছিল এবং বেশ দীর্ঘ সময় ধরে চলেছিল। লোকেরা ঘর থেকে বেরিয়ে এসেছিল এবং নারী ও শিশুদের আতঙ্কে কাঁদতে দেখা গিয়েছিল।’


আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ আফগানিস্তান। বিশেষ করে দেশটির হিন্দুকুশ অঞ্চল বিশ্বের অন্যতম প্রধান সক্রিয় ভূমিকম্প অঞ্চলগুলোর একটি। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটি এই প্রাকৃতিক দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া আফগানিস্তানের হেরাত অঞ্চলসহ বেশ কিছু এলাকা প্রধান চ্যুতি রেখার ওপর অবস্থিত; যা এই ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে।


ইএমএসসির তথ্যমতে, শনিবার ভোরে পাকিস্তানে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর আগে শুক্রবার (২৬ জুন) দক্ষিণ ফিলিপাইনের উপকূলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তারও আগে ভেনেজুয়েলায় শতাব্দীর সবচেয়ে শক্তিশালী দুই ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত প্রায় ১ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এর কিছুক্ষণ পরেই ভূমিকম্পে কেঁপে ওঠে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইউএসজিএস জানিয়েছে, জাপানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬.৯।

ads
ads
ads

Our Facebook Page