ঢাকা, রবিবার, ২৮ জুন, ২০২৬

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

ads

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। রোববার পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে সাময়িকভাবে নির্বাচন করা হয়েছে। 


সব মিলিয়ে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন দেওয়া হলো।মৌখিক পরীক্ষা শেষে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। সেই ধাপে উত্তীর্ণ হয়েছিলেন মোট ৩ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা বা ভাইভা গত মে মাস থেকে নেওয়া শুরু হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ পিএসসি চূড়ান্ত ফলাফল ওয়েবসাইটে আপলোড করে। নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা ও প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

ads
ads
ads

Our Facebook Page