ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।


সংগঠনটির নেতারা জানান, দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে। তারা বর্তমান কমিশন বাড়িয়ে প্রতি ঘনমিটারে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণের দাবি জানান। একই সঙ্গে সরকারে সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তারা।


সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর প্রতি ঘনমিটারে ৮ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল। তবে গত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের দাম, ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সিএনজি ফিলিং স্টেশন পরিচালনায় চরম সংকট সৃষ্টি হয়েছে। তাই টেকসইভাবে ব্যবসা পরিচালনার স্বার্থে কমিশন পুনর্নির্ধারণের দাবি জানান তারা

ads
ads
ads

Our Facebook Page