ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াত নেতার বিরুদ্ধে সমাবেশ, শ্যামনগরে অবাঞ্চিত ঘোষনা

তরুনীসহ আটকের ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াত নেতা গাজী নজরুলের বহিস্কারসহ শাস্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক এলাহী মুন্না, মহিলা দলের সভানেত্রী নুর জাহান পারভীন ঝর্ণা, উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান মাসুদুল আলম, চেয়ারম্যান আমজাদ হোসেন, যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলুসহ অন্যারা। সমাবেশ থেকে এমপি গাজী নজরুলকে অবাঞ্চিত ঘোষনা করা হয়।


সমাবেশে বক্তারা বলেন, মুখে ইসলামের কথা বলে মানুষের ভোট নিয়ে মানুষের সেবা না করে ধর্ষনের মত ঘৃন্য কাজ করেছে গাজী নজরুল। অথচ ধর্মের দোহাই দিয়ে মানুষের কাছ ভোট আদায় করেছে ওই লম্পট। মানুষের সেবার পরিবর্তে ঢাকার আবাসিক হোটেলে তরুনীর সাথে রঙ্গলিলা করে এমন জনপ্রতিনিধি শ্যামনগরের মানুষ দেখতে চায় না। আমরা গাজী নজরুল ইসলামকে শ্যামনগর উপজেলা থেকে অবাঞ্চিত ঘোষনা করলাম। সাথে সাথে জামায়াত ইসলামীর কাছে অনুরোধ তার মতো এমন নেতাকে ২৪ ঘন্টার মধ্যে দল থেকে বহিস্কার করতে হবে। বক্তারা এসময় অবিলম্বে তার এমপি পদ বাতিলের জন্য জাতীয় সংসদের স্পিকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।


এসময় "গাজী নজরুলের দুই গালে, জুতা মারো তালে তালে, “নেতা থেকে সমর্থক, সব শালা ধর্ষক” এমন শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শ্যামনগরের রাজপথ। পরে শ্যামনগর প্রেসক্লাবের সামনে গাজী নজরুল ইসলামের কুশপত্তলিকা দাহ করেন সাধারণ মানুষ।

ads
ads
ads

Our Facebook Page