ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


এদিকে, স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদের দায়িত্ব পালনের কারণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন।


জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের বিষয়ে তিনি শপথ নিয়েছেন বলে জানান। একইভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় উল্লেখিত নিয়ম অনুযায়ী স্পিকারের পদ শূন্য হলে সেই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকেন।

ads
ads
ads

Our Facebook Page