ঢাকা, রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি বাতিল বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তি-তে সৌদি আরব যোগ দিলেই কেবল এই চুক্তি কার্যকর হবে বলে বৃহস্পতিবার জানান তিনি। তবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ তৈরি ছাড়া দীর্ঘদিন ধরেই এই চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়ে আসছে রিয়াদ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ না দিলে পারমাণবিক চুক্তি বাতিল বলে গণ্য হবে।


এর আগে বুধবার দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়, যার মাধ্যমে সৌদি আরব মার্কিন প্রযুক্তি ব্যবহার করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক চুল্লি তৈরির সুযোগ পায়। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, বেসামরিক ব্যবহারের জন্য এ পারমাণবিক সুবিধা অনুমোদিত হবে, তবে তা পুরোপুরি সৌদি আরবের আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার ওপর নির্ভর করছে। ট্রাম্পের এই শর্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দিলে তা মধ্যপ্রাচ্যে শান্তির জন্য একটি ঐতিহাসিক অগ্রগতি হবে।


এদিকে মার্কিন কংগ্রেস পর্যালোচনা ও দুই বছরের সম্ভাব্যতা যাচাইয়ের পর চুক্তিটি চূড়ান্ত হওয়ার কথা। হোয়াইট হাউস জানিয়েছে, তারা চুক্তিটি চূড়ান্ত করতে এবং সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে অন্তর্ভুক্ত করতে আলোচনা চালিয়ে যাবে। সূত্র: রয়টার্স

ads
ads
ads

Our Facebook Page