ঢাকা, শনিবার, ১ আগস্ট, ২০২৬

সাভারে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’। শুক্রবার বিকেলে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জামশিং এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে উত্তর জামশিং এলাকার সরকারি রাস্তার দুপাশে ১০টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‍্যালিও বের করা হয়।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দূষণমুক্ত দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত ১০টি করে গাছ লাগানোর আহ্বান জানান। বক্তাদের মতে, সবাই সম্মিলিতভাবে বৃক্ষরোপণে এগিয়ে এলে দেশ একসময় সবুজে, ফুলে ও ফলে সমৃদ্ধ হয়ে উঠবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. কবির হোসেন, প্রফেসর সালে আহমেদ, মোস্তফা কামাল, এস.এ.এম. সুমন, মো. হান্নান মিয়া, আবদুস সালাম, আনোয়ার হোসেন, আসলাম হোসেন, মাসুদ রানা হালিম, লুৎফর রহমান, বেলায়েত হোসেন, হাফিজসহ তরী বাংলাদেশের সাভার উপজেলা শাখার সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে আয়োজকরা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ads
ads
ads

Our Facebook Page