ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন

রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান হাসপাতালে ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।


তথ্য অনুযায়ী, ভোর ৪টা ৫৫ মিনিটে বাসভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে সকাল ৯টার দিকে ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) নেওয়া হয়। পরে তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ ভর্তি করা হয়। হাসপাতালের নিয়ন্ত্রণ কক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

ads
ads
ads

Our Facebook Page