ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হলেন সংবাদ ও টকশো উপস্থাপিকা কাজী জেসিন। বৃহস্পতিবার (৬ আগস্ট) তাঁকে এক বছরের জন্য বিটিভির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এক বছরের জন্য মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

ads
ads
ads

Our Facebook Page