ঢাকা, রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সরকার হাসিনাকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে ভারত সংবাদ সম্মেলন করার যে সুযোগ দিয়েছে, তা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি। এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছি। ভারত সরকার শেখ হাসিনাকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর শেখ হাসিনা প্রথম রয়টার্সকে সাক্ষাৎকার দিলেন। এর আগে তিনি আনুষ্ঠানিক সাক্ষাৎকার দিতে পারেননি। বুধবার প্রথম শুনলাম, তিনি ব্যক্তিগতভাবে আসবেন। পরে শুনলাম অনলাইনে আসবেন। পরে দেখলাম চেহারাও দেখানো হলো না। চেহারা দেখাচ্ছে না, সামনেও আসছে না; তখন তো সন্দেহ জাগে যে, বেঁচে আছে নাকি মারা গেছে। এআই জেনারেটেড কিনা, সেই সন্দেহ জাগে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ বলেন, গভীর উদ্বেগ ও তীব্র হতাশার সঙ্গে লক্ষ্য করছি, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর মতো ঐতিহাসিক ও জাতীয় গুরুত্ববহ দিনে আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের নয়াদিল্লিতে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় নয়াদিল্লি তার বাংলাদেশ নীতি আবারও স্পষ্ট করেছে যে, তারা বাংলাদেশের বা বাংলাদেশের জনগণের সঙ্গে নয়; তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক দিয়েই বাংলাদেশকে দেখতে চায়।

ভারতের উদ্দেশে আলাউদ্দীন মোহাম্মদ বলেন, আপনারা বাংলাদেশের জনগণ দ্বারা প্রত্যাখ্যাত ও নিষিদ্ধ গোষ্ঠীকে আশ্রয় দিয়ে, তাদের পক্ষাবলম্বন করে বাংলাদেশের জনগণকে আপনাদের প্রতি চিরন্তন ঘৃণার দিকে ঠেলে দেবেন না।

ads
ads
ads

Our Facebook Page