ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

প্রস্তুতি ম্যাচে শুধু বল করছেন পেসার তাসকিন

ads

ইনজুরিতে পড়ার কারণে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি টাইগার পেসার তাসকিন আহমেদ। দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছেন তিনি। তবে শুধু বল করবেন বলে জানা যায়। ফিল্ডিং কিংবা ব্যাটিং কোনোটাই করবেন না।


জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘তাসকিন আজকে খেলছে। ও বোলিং করবে শুধু, ফিল্ডিং করবে না।’


গত সোমবার নেটে বোলিং করতে গিয়ে ফলো থ্রু’তে বল থামাতে গিয়ে বাম হাতে ব্যথা পেয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। ব্যাটসম্যানের খেলা স্ট্রোক ফলো থ্রু’তে থামাতে গেলে বাঁ-হাতের বুড়ো আঙ্গুল আর তর্জনির মধ্যখানে গিয়ে লাগে।

ads
ads
ads

Our Facebook Page